চট্টগ্রাম   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

 লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবি

লামা প্রতিনিধি :    |    ০৮:০৭ পিএম, ২০২৬-১০-১৭

 লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবি

 লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবিবান্দরবানের লামা পৌর বাস টার্মিনালে নিয়মবহির্ভূতভাবে অবৈধ প্লট বরাদ্দ বাতিল এবং পরিবহন মালিক সমিতির অফিস ও যাত্রী কাউন্টার বরাদ্দের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ অক্টোবর বিকেল ৪:০০ ঘটিকায় ‘সর্ব ঐক্য পরিবহন শ্রমিক-মালিক সমিতি’ এবং ‘লামা উপজেলা হাইস নোহা কার ও ট্যুরিস্ট জিপ মালিক সমবায় সমিতি’র যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবহন নেতারা অভিযোগ করে বলেন, লামা দেশের একটি অন্যতম প্রধান পর্যটন এলাকা হওয়ায় প্রতিদিন শত শত পর্যটক ও সাধারণ যাত্রী এখানে যাতায়াত করেন। যাত্রী সাধারণের সুবিধা এবং পরিবহন ব্যবস্থার শৃঙ্খলার জন্য টার্মিনালে সুনির্দিষ্ট অফিস ও টিকিট কাউন্টার থাকা আবশ্যক। কিন্তু কর্তৃপক্ষ ন্যায্যতার ভিত্তিতে আমাদের অফিস ও কাউন্টার বরাদ্দ না দিয়ে, সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও অবৈধভাবে বিভিন্ন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলকে প্লট বরাদ্দ দিচ্ছে। টার্মিনালের মতো একটি জনগুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের অবৈধ বরাদ্দ পরিবহন খাতের সঙ্গে জড়িত শত শত মানুষের জীবিকাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
সংবাদ সম্মেলন থেকে পরিবহন নেতৃবৃন্দ কর্তৃপক্ষের কাছে ৩ দফা দাবি পেশ করেন:
১. পৌর বাস টার্মিনালে অবৈধভাবে দেওয়া সকল প্লট বরাদ্দ অবিলম্বে বাতিল করতে হবে।
২. পরিবহন মালিক সমিতি ও শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট অফিস ও কাউন্টার বরাদ্দ দিতে হবে।
৩. বাস টার্মিনালে যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থা সুষ্ঠু ও শৃঙ্খল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ আলটিমেটাম দিয়ে বলেন, আমরা সবসময় আইনি ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান চাই। তবে আমাদের এই ন্যায্য দাবি যদি অবিলম্বে মেনে নেওয়া না হয়, তবে পরিবহন মালিক ও শ্রমিক সমাজকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার সমস্ত দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
বক্তব্য শেষে নেতৃবৃন্দ গণমাধ্যমের মাধ্যমে এই যুক্তিসঙ্গত দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষà§...বিস্তারিত


বোয়ালখালীতে লোডশেডিংয়ের মধ্যে সরকারি কার্যালয়ে এসি চালু, উঠেছে বিদ্যুৎ অপচয়ের প্রশ্ন

বোয়ালখালীতে লোডশেডিংয়ের মধ্যে সরকারি কার্যালয়ে এসি চালু, উঠেছে বিদ্যুৎ অপচয়ের প্রশ্ন

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে একদিকে তীব্র বিদ্যুৎ সংকট ও নিয়মিত লোডশেডিংয়ে ভোগান্তি পোহাচ্ছেন সাধার...বিস্তারিত


দুই শতাধিক সিসিটিভি ফুটেজে মিলল খুনের সূত্র, গ্রেপ্তার ৭

দুই শতাধিক সিসিটিভি ফুটেজে মিলল খুনের সূত্র, গ্রেপ্তার ৭

হাটহাজারী প্রতিনিধি : : হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আব্দুল নুর তুষার (২২) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন কর...বিস্তারিত


দুর্গাপূজা সকল সম্প্রদায়ের আনন্দের উৎসব: সরোয়ার আলমগীর এমপি

দুর্গাপূজা সকল সম্প্রদায়ের আনন্দের উৎসব: সরোয়ার আলমগীর এমপি

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘ ৭৬ বছর ধরে অসাম্প্রদায়িক চেতনায় দুর্গাপূজা আয়োজন করে আসছে সূর্যগিরি আশ্রম। সনাতন ধর্মাবলমà...বিস্তারিত


বোয়ালখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গà...বিস্তারিত


ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী একরামের মতবিনিময় সভা,মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়

ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী একরামের মতবিনিময় সভা,মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে সম্ভাব্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর